লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট আ.লীগের এ দেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : ফরিদুজ্জামান

লোহাগড়ায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
লোহাগড়ায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দলের এমপি-মন্ত্রীরা এদেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছে। যারা পালিয়ে যায় তারা কখনো ফিরে আসে না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর ফেরার সম্ভাবনা নেই। তারা এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্য দেশের প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে।

শনিবার (২৮ জুন) নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। সামনে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই নির্বাচনে আমি আমার নিজের ভোটটি দিতে পারি নাই। তবে এবার আর যাই হোক, দিনের ভোট রাতে হবে না।

তিনি আরও বলেন, ২০১৮ সালে আমার নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার উপস্থিতিতে আমাদের গাড়িবহরে হামলা চালায়। হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। অনেক মোটরসাইকেল ভাঙচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। আমার নির্বাচনী অফিস পর্যন্ত ভাঙচুর করে দেয় তারা।

এ সময় তিনি সবাইকে আগামী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে কাজ করার জন্য আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন- এনপিপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, মো. আজগর আলী।

মতবিনিময় সভায় এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতারা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X