কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০১:৫৩ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণবিরোধী এক পরিণতির পথে হাঁটছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি আজ জনগণবিরোধী এক পরিণতির পথে হাঁটছে।

চুপ্পুর অপসারণ, জুলাই ঘোষণাপত্র—যে কোনো জনগণের পক্ষে উদ্যোগে বিএনপি বাধা দিয়েছে কিংবা নীরব থেকেছে। তারা ক্রমাগত পুরোনো বন্দোবস্ত ও শাসকগোষ্ঠীর স্বার্থরক্ষায় ব্যস্ত। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তাদের অবস্থান ছিল নিশ্চুপ। জনগণের পক্ষে কোনো আন্দোলনে কখনো বিএনপিকে পাওয়া যায়নি; তারা রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে।

বুধবার (২১ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

বিএনপি কেবল নিজেদের অ্যাজেন্ডা নিয়ে ভাবে উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ইশরাক হোসেনের মেয়র হওয়ার দাবিকে ঘিরে বিএনপির আচরণ আবারো প্রমাণ করে, এই দল কেবল নিজেদের অ্যাজেন্ডা নিয়ে ভাবে—বাংলাদেশের জনগণের জন্য তাদের সংগ্রাম নেই, প্রতিশ্রুতি নেই, আত্মত্যাগ তো দূরের কথা। আজ বিএনপি হয়ে উঠেছে কিছু বুড়ো রাজনীতিকের ক্ষমতাচর্চার এক গোঁড়া প্ল্যাটফর্ম, যেখানে ইশরাকের মতো তরুণ নেতাদেরও একটি মেয়র পদের জন্য রাস্তায় বসে থাকতে হয়।

তিনি বলেন, ১৬ বছর ধরে বিএনপির ভুল নেতৃত্ব এবং কৌশলগত ব্যর্থতায় জনগণ ও দলের ভেতরের বাংলাদেশপন্থি কর্মীরা ফ্যাসিস্ট দমননীতির শিকার হয়েছে। আজকের এই জুলাই অভ্যুত্থানকেও বিএনপি দেখে শুধু একটি ক্ষমতার পালাবদল হিসেবে—তাদের কাছে এটি কোনো জাতীয় রূপান্তরের আন্দোলন নয়।

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ঢাকার মানুষকে অবৈধ নির্বাচনের বৈধতা দিতে জিম্মি করে বিএনপি এখন একটি সামান্য মেয়র পদ নিয়েও নাটক করছে। তারা জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে আরেকটি এক-এগারোর পথে হাঁটতে চায়। লক্ষ্য একটাই—পুরোনো বন্দোবস্তে ফিরে গিয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতার স্বাদ নেওয়া।

তারা হয়তো ৫ই আগস্ট ভুলে গেছে। ভাবে, ছাত্র-জনতা ঘরে ফিরে গেছে। কিন্তু তারা বুঝতে পারছে না—একটি পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান হয়েছে, আরেকটি মাফিয়াতন্ত্র টিকিয়ে রাখার প্রয়াস নিলে দ্বিতীয় অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে। জুলাই প্রস্তুতি নিচ্ছে। রাজপথে আবারো দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১০

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১১

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১২

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৩

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মমতাজের জামিন বহাল

১৫

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৬

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৭

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৯

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

২০
X