কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৭:৩৭ পিএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে : নাসীরুদ্দীন

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর : মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বড় স্বৈরাচার আসবে জানিয়ে তিনি বলেন, ‘গত ১৫ বছর আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এনবিআর, সচিবালয়, বন্দর থেকে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে।’

এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল, সেই আইনের ভিত্তিতেই পাঁচজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, সেখানে বিভিন্ন দলের রিটার্নিং অফিসার, নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের তিনটি ভিত্তিমূল হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি করা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X