কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:০২ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
কারামুক্তির পর এটিএম আজহার

আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

জনতার উদ্দেশে জামায়াত নেতা এটিএম আজহার। ছবি : সংগৃহীত
জনতার উদ্দেশে জামায়াত নেতা এটিএম আজহার। ছবি : সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৪ বছর পর তিনি বুধবার সকালে কারামুক্ত হন। এ সময় তিনি বলেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক।

বুধবার (২৮ মে) কারামুক্তির পর রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর পর আমি আজ ছাড়া পেয়েছি। আমি এখন মুক্ত, স্বাধীন আলহামদুলিল্লাহ। আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আল্লাহ তৌফিক দিলে অবশ্যই বাকি জীবন আপনাদের সঙ্গেই থাকব। ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশের আয়োজন করেছি; তাই জনগণের কষ্ট যাতে বেশি না হয়, এজন্য আমি সংক্ষিপ্ত কিছু কথা বলব। অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামীনকে যিনি আসমান থেকে ফায়সালা করেছেন। এরপর আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিলো না; আদালতকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। আশাকরি সামনের দিনগুলোতে আদালত জনগণের আশা আকাঙক্ষা অনুযায়ী তারা যথাযথ ভূমিকা পালন করবেন।

জামায়াতের এ নেতা বলেন, এটি কেবল আমার মুক্তি নয়, এটি দীর্ঘ লড়াইয়ের ফল। আমাকে একটি অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সত্য চিরকাল গোপন থাকে না। আজ সে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

আদালতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করায় আদালতকে ধন্যবাদ দিতে চাই। তবে এটা সত্য যে, দেশে এতদিন ন্যায়বিচার ছিল না। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের অনেক ভাইকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে।

এটিএম আজহার বলেন, আমার আইনজীবীরা দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা সঠিক তথ্য-উপাত্ত, দলিল ও যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে, এই মামলার কোনো ভিত্তি ছিল না। আল্লাহর রহমতে আমি আজ মুক্ত। কিন্ত যারা নির্মমভাবে নিহত হয়েছেন তাদের আর ফেরানো যাবে না।

এর আগে, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পান। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন। এদিন সকাল সোয়া ৯টার দিকে মুক্তি পেয়ে তিনি শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় জামায়াত নেতারা।

এর আগে গতকাল একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান এটিএম আজহারুল ইসলাম। গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ছয় ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় গতকাল মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর আপিলে প্রথমবারের মতো খালাস পেলেন কোনো আসামি। ছয় বছর আগে দেওয়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এই রায় দেন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সর্বসম্মতিক্রমে দেওয়া এই রায়ে আসামি আজহারুল ইসলামকে খালাস দেওয়া হয়। এটি মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দফায় আপিল করেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। এর আগে, ২০১৯ সালে আপিল বিভাগের তৎকালীন পূর্ণাঙ্গ বেঞ্চ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল।

দ্বিতীয় দফার আপিল শুনানি শেষে সর্বোচ্চ আদালত গতকাল (২৭ মে) তাকে খালাস দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরই দুপুরে বিচারপতিদের স্বাক্ষর শেষে সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিধি অনুযায়ী আজহারুলের মুক্তির আদেশ জারি করে।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে এটিএম আজহার ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X