বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের পতন না হলে হজ করতে পারতাম না : জামায়াত নেতা

বালিয়াডাঙ্গীয় সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। ছবি : কালবেলা
বালিয়াডাঙ্গীয় সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন না হলে আমি হজ করতে পারতাম না।’ রাজনৈতিক কারণে ৫ বছর চেষ্টা করেও তিনি পাসপোর্ট করতে পারেননি বলেও অভিযোগ করেন।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে ওলামা ও ইমামদের নিয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল হাকিম বলেন, ‘ছাত্রজীবন থেকেই হজ করার ইচ্ছা ছিল। বই পড়ে পবিত্র স্থানের বর্ণনা শুনে সেই আগ্রহ আরও বেড়ে যায়। ২০২০ সালে চাকরি থেকে অবসরের পর একাধিকবার পাসপোর্ট করার চেষ্টা করেছি, কিন্তু জামায়াতের রাজনীতির কারণে পাসপোর্ট দেওয়া হয়নি। প্রশাসনিকভাবে বাধা দেওয়া হতো বারবার।’

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ও ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে সরানো সম্ভব হয়েছে। না হলে হয়তো হজের স্বপ্নটা চিরকাল অপূর্ণই থেকে যেত।’

এ সময় তিনি সফলভাবে হজ পালন করে দেশে ফিরতে পারায় অন্তর্বর্তী সরকার, ছাত্র-জনতা ও সব সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল লতিবের সভাপত্বিতে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বী মর্তুজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ এতে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X