কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার বিশেষ দলের পক্ষে কাজ করছে : খন্দকার এনাম

রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। ছবি : কালবেলা
রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নবগঠিত বিশেষ একটি দলের পক্ষ হয়ে কাজ করছেন। আজকে ছোট ছোট বাচ্চাদের দিয়ে পার্টি বানিয়ে তাদের মাথায় হাত দিয়ে বলেন- তোমরাই হবে বাংলাদেশের নেতা, তোমরাই উন্নত বাংলাদেশ চালাবে।

রোববার (১ জুন) রাজধানীর কোতোয়ালি থানায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমিনবাগ ইবতেদায়ি হাফিজি মাদ্রাসা এবং ওয়াইজঘাটের বাইতুল নাজাত জামে মসজিদ লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় কোরআন হাফেজ এবং ছাত্রদের মাঝে খাদ্য ও জায়নামাজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খন্দকার এনাম বলেন, ছাত্ররা এখন ইউএনও অফিস, ডিসি অফিসসহ বিভিন্ন দপ্তরে গিয়ে বসে থাকে। সচিবালয়েও যায়- কীভাবে ডিসিকে বদলি করা যায়, কীভাবে কাজ নেওয়া যায়, প্লট নেওয়া যায়- এসব হিসাব করে। আমাদের দেশের তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ভেতর লোভ-লালসা সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সংস্কারের নামে গত সাড়ে ৯ মাসে যা করা হয়েছে, তাতে দেশের মানুষ আশাহত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের বাস্তবমুখী অনভিজ্ঞতার কারণে অগ্রগতি হচ্ছে না।

তিনি আরও বলেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থেই বিএনপি নির্বাচন চায়।

এসময় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শাহ মাসুম বিল্লাহসহ পল্টন ও কোতোয়ালি থানা যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X