কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গত সপ্তাহে কোথায় ছিলেন জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

রোববার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

বিবৃতিতে এটিএম মা’ছুম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। আমাদের বক্তব্য হলো- আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। তিনি দেশেই ছিলেন। দেশবাসীর জ্ঞাতার্থে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অনুষ্ঠিত প্রোগ্রাম সিডিউল নিম্নে দেওয়া হলো।

১. দেশবাসী সবাই অবগত আছেন যে, ২৮ মে বুধবার সকালে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে শাহবাগ মোড়ে সংবর্ধনা দিয়েছেন এবং বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে তার সাথে মতবিনিময় করেছেন। তিনি একই দিন বিকালে মগবাজার কাজী অফিস লেনে সাবেক আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আযমের কবর এবং আজিমপুর কবরস্থানে যথাক্রমে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এটিএম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন।

২. আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২৯ মে বৃহস্পতিবার সারাদিন নিজ বাসা বসুন্ধরায় এবং একই দিন রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন।

৩. ৩০ মে শুক্রবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন।

৪. ৩০ মে শুক্রবার বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াতের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৯ ও ৩০ মে কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াতের প্রবেশ ও বৈঠকের সিসিটিভি ফুটেজ আমাদের অফিসে সংরক্ষিত রয়েছে, যে কেউ চাইলে তা যাচাই করে দেখতে পারেন।

৫. ৩০ ও ৩১ মে জুমা ও শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরের সমাপনী দিনে আমিরে জামায়াত প্রধান অতিথির বক্তব্য রাখেন; যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোম মাধ্যমে এবং শিক্ষাশিবিরে প্রদত্ত বক্তব্য দৈনিক পত্রিকায় এসেছে। ৩১ মে আমিরে জামায়াত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন এবং একই দিন সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করেন।

৬. ছড়ানো মিথ্যা তথ্যানুযায়ী আমিরে জামায়াত যদি দেশের বাইরে গিয়ে থাকেন, তবে তার সব তথ্য বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে থাকার কথা। কেউ চাইলে সেটিও যাচাই করে দেখতে পারেন।

তিনি আরও বলেন, আমরা মনে করি, আমিরে জামায়াতকে জনগণের নিকট হেয়প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিতর্কিত ও হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

১০

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১১

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১২

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১৩

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৪

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১৫

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

১৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

১৭

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

১৮

বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া

১৯

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

২০
X