কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০১:৫৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে : রিজভী 

দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৫ জুন) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। রশিদ গ্রুপের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

রিজভী বলেন, শেখ হাসিনা এই দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে কার্যত যাদুঘরে পাঠিয়েছিলেন। তবে জনগণের বিশ্বাস ছিল, শেখ হাসিনার প্রস্থান হলে ড. মুহাম্মদ ইউনূস দ্রুতই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু এখন নির্বাচন নিয়ে শুধু টালবাহানা চলছে।

তিনি বলেন, আসন্ন আগস্টে ড. ইউনূসের ক্ষমতায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে, অথচ এখনো কোনো দৃশ্যমান সংস্কার পরিলক্ষিত হয়নি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অবিলম্বে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান এই বিএনপি নেতা।

রশিদ গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন এর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবির রিজভী।

এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১০

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১১

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১২

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৩

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৫

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৬

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৭

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৮

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৯

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০
X