কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ ঘোষণায় অস্বস্তি কাটবে : ইসলামী আন্দোলন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের যে কোনো দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তাতে জনমনে অস্বস্তি কাটবে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (০৬ জুন) রাতে সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ কালবেলাকে এক প্রতিক্রিয়ায় এই আশাবাদ ব্যক্ত করেন ।

তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে জনগণের মাঝে আগ্রহ এবং অস্বস্তি ও টানাপোড়েন দেখা দিয়েছিলো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরবে এবং যে সন্দেহ সংশয় ছিলো সেটি দূর হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য খুবই ইতিবাচক।

এপ্রিল মাস বাংলাদেশের নির্বাচনের জন্য উপযোগী কি না? এই প্রশ্নের জবাবে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আমরা মনে করি ডিসেম্বরে হলে খুব তাড়াহুড়ো হয়ে যেত। ফলে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার বাধাগ্রস্ত হতে। আবার জুনের পরে গেলেও দীর্ঘসূত্রিতা তৈরি হতো। সুতরাং এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন নির্বাচন হতে পারে।

তিনি বলেন, আমরা দলীয়ভাবে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১০

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১১

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১২

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৩

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৪

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৫

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৬

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৯

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

২০
X