রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৬ দিনে এনসিপি কত টাকা সংগ্রহ করেছে?

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। এই সময়ে বাংলাদেশে বসবাসরত তিন হাজারের বেশি মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন।

গত বুধবার (০৪ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে দেশের সর্বস্তরের মানুষ এনসিপিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। যেমনটি করেছিল আন্দোলনের সময়। এরই পরিপ্রেক্ষিতে অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) ক্রাউডফান্ডিং কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এসএম সাইফ মোস্তাফিজ।

পোস্টে তিনি লেখেন, ৫ জুন থেকে বাংলাদেশে National Citizen Party-NCP-র ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ঈদের এই সরকারি বন্ধে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত ৩ হাজার ২৬৫ নাগরিক সর্বমোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন।

তিনি লেখেন, আমাদের ওয়েবসাইটে ৭ লাখ ৬৬ হাজার টাকা, সিটি ব্যাংকের মাধ্যমে ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার ৫৯৬.৪১ টাকা অনুদান এনসিপি পেয়েছে।

তিনি আরও লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইবোনেরা যোগাযোগ করছেন আমাদের এই ক্রাউড ফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসার জন্য। খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, যারা এই ব্যস্ত সময়েও আমাদের স্বচ্ছতার রাজনীতির মডেলকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের ধন্যবাদ। আশা করছি এখন থেকে আমাদের ওয়েবসাইট donate.ncpbd.org এবং অন্য মাধ্যমগুলোতে আরও বেশি সাপোর্ট আমরা পাব। দিনশেষে আপনারা সঙ্গে থাকলে এই তরুণরা কখনো পথ হারাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X