কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চামড়া সিন্ডিকেট বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন মুহিউদ্দীন রাব্বানী

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : সংগৃহীত
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : সংগৃহীত

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় সাধারণ মানুষ চরম হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বুধবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের গত ১০ বছরের মধ্যে এবার চামড়ার সর্বোচ্চ দর পাওয়ার দাবি বাস্তবতাবিরোধী এবং জনগণের অনুভূতির প্রতি অসম্মানজনক।

তিনি বলেন, সরকার কাঁচা চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহসহ কিছু উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু বাজার ব্যবস্থাপনার মূল সংকট চিহ্নিত করে কার্যকর সমাধানে ব্যর্থ হয়েছে। মূল্য নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। বরং গ্রাম, মফস্বল ও শহরের স্থান ভেদে গরুর চামড়া ২০০-৮০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।দেশের বিভিন্ন জেলায় ন্যায্যমূল্য না পাওয়ায় এবং কোথাও কোথাও সরাসরি ক্রেতার অভাবে কোরবানি পশুর চামড়া নদী-নালা ও রাজপথে ফেলে রাখার ঘটনাও ঘটেছে— যা জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মাধ্যমগুলোতে উঠে এসেছে।

তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায় চামড়া সংরক্ষণের সিদ্ধান্ত ছিল ভুল। এর ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারত, যা সংশ্লিষ্টদের বিবেচনায় আনা উচিত ছিল।

মাওলানা রাব্বানী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে জানান, এবারের ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। অথচ শিল্প উপদেষ্টার তথ্যমতে, এখন পর্যন্ত মাত্র ৩.৭৮ লাখ পিস চামড়া ট্যানারিতে গিয়েছে এবং আরও ৭.৫ লাখ পিস ঢাকায় অবস্থিত। নাটোর মোকামে ৫ লাখ গরুর ও ১৫ লাখ ছাগলের চামড়া কেনাবেচার লক্ষ্যমাত্রা ধরা হলেও সব মিলিয়ে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার শঙ্কা থেকে যায়— যা ব্যবস্থাপনার ঘাটতির প্রমাণ।

তিনি বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এখনো আন্তর্জাতিক মানে পৌঁছাতে না পারায় বাংলাদেশের অধিকাংশ ট্যানারি এলডব্লিউজি (Leather Working Group) সনদ পাচ্ছে না। ফলে ইউরোপ, আমেরিকা ও জাপানে চামড়া রপ্তানির সুযোগ হাতছাড়া হচ্ছে। যেখানে ভারতে ২৪৮টি, পাকিস্তানে ৪১টি এবং থাইল্যান্ডে ২২টি প্রতিষ্ঠান এই সনদ পেয়েছে, সেখানে বাংলাদেশে অগ্রগতি নেই বললেই চলে।

তিনি অভিযোগ করেন, ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে একচেটিয়া একটি সিন্ডিকেট বাধা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য হলো দেশে কাঁচা চামড়ার দাম কমিয়ে রাখা, যাতে তারা পানির দামে কিনে লাভবান হতে পারে। এই সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের এখনই জরুরি হস্তক্ষেপ দরকার।

এ অবস্থায় তিনি সরকারের প্রতি চারটি সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেন-

১. নীতিগত সহায়তা ও প্রণোদনা : ট্যানারিগুলোকে এলডব্লিউজি সার্টিফিকেশন অর্জনে কারিগরি সহায়তা, অবকাঠামো উন্নয়ন ও প্রণোদনা প্রদান। ২. সিইটিপি আধুনিকায়ন : আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা। ৩. আন্তর্জাতিক অংশীদারত্ব : ইউরোপীয় ইউনিয়ন, এডিবি, বিশ্বব্যাংক ও জাপানের সহায়তায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব গড়ে তোলা। ৪. জাতীয় টাস্কফোর্স গঠন : এলডব্লিউজি সার্টিফিকেশন প্রক্রিয়ার তদারকি ও সমন্বয়ের জন্য একটি কেন্দ্রীয় টাস্কফোর্স গঠন।

বিবৃতির শেষে মাওলানা রাব্বানী বলেন, যথাযথ পরিকল্পনা, সদিচ্ছা ও অংশীজনদের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে চামড়া ও পাদুকা শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে— ইনশাআল্লাহ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১০

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১১

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১২

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৩

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৪

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৫

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৬

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৮

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

২০
X