কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ড. ইউনূসকে মাওলানা রাব্বানী

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখুন

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : সংগৃহীত
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং মানবতার পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক বর্বর হামলায় হাজার হাজার নিরীহ নারী, শিশু ও বেসামরিক নাগরিক শহীদ হচ্ছেন। স্কুল, হাসপাতাল, মসজিদ এমনকি জাতিসংঘ পরিচালিত শরণার্থী ক্যাম্পেও নির্বিচারে চালানো হচ্ছে গণহত্যা। এ চরম মানবিক বিপর্যয়ের মুখে জাতিসংঘসহ গোটা বিশ্ব নেতৃবৃন্দের নীরবতা ও দ্বিচারিতা, বিশেষত মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, গোটা মুসলিম বিশ্ব যখন ঈদুল আজহার প্রস্তুতি এবং আনন্দ উদযাপনের মুহূর্তে রয়েছে, সে মুহূর্তে ফিলিস্তিনের মা-শিশুরা চরম অনিশ্চিত এবং সংকটময় মানবেতর জীবনযাপন করছে। প্রতিদিন সকাল-সন্ধ্যা তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, সেভাবে কোনো পশু-পাখিকেও হত্যা করা হয় না। এই পরিস্থিতিতে বাংলাদেশসহ সকল বিবেকবান জাতির পক্ষে মানবতার পক্ষে জোরালো অবস্থান নেওয়া একান্ত প্রয়োজন।

মাওলানা রাব্বানী এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ড. মুহাম্মদ ইউনুস, আপনি কেবল একজন নোবেল বিজয়ী নন, আপনি বর্তমানে জাতির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। আপনার ব্যক্তিত্ব, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাব বিশ্বপর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আমি আপনার প্রতি আহ্বান জানাচ্ছি—আপনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে আন্তর্জাতিক মঞ্চে একটি বলিষ্ঠ অবস্থান উপস্থাপন করুন।

খতমে নবুওয়াতের মহাসচিব বলেন, এই আহ্বান শুধু রাজনৈতিক বা কূটনৈতিক কোনো দাবি নয়—এটি মানবতা, ন্যায় ও বিবেকের পক্ষ থেকে একটি জরুরি ডাক। আমরা আশা করি, মানবিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থেকে ড. ইউনূস এই আহ্বানে সাড়া দেবেন এবং বিশ্বজুড়ে মানবতা ও ন্যায়ের পক্ষে বাংলাদেশের কণ্ঠস্বর হিসেবে সামনে এগিয়ে আসবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X