কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীন বিচার বিভাগ থাকলে কেউ ফ্যাসিবাদী হতে পারবে না: এ্যানি

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীন নির্বাচন ব্যবস্থা খুব প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ থাকলে কোনো সরকার ইচ্ছে করলেই ফ্যাসিবাদী হতে পারবেনা। আর ফ্যাসিবাদ হলে স্বাধীন বিচার বিভাগ কিন্তু ধরাশায়ী হবে।

সোমবার (১৬ জুন) কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এর আগে ১২ বছর আগে রাজধানীর সূত্রাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় এ্যানিসহ নয়জনকে খালাসের রায় দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক। রায় ঘোষণার পর তিনি ঢাকার নিম্ন আদালতে পেশাদার সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) এর কার্যালয়ে আসেন। এসময় কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, এ্যানির আইনজীবী মহি উদ্দিন চৌধুরী ও আইনজীবী মো. তানজিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানি বলেন, অত্যাচার, মানসিক চাপ সৃষ্টি করে আমাদের মত রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। এটার বাইরেও অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন। আমরা পালিয়ে বেরিয়েছি, বাসা-বাড়িতে থাকতে পারি নাই। আমাদের এতো অত্যাচার, হয়রানি করা হয়েছে। এগুলো ছিল ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিত কাজ। যেন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ করতে না পারি। তাদের দুর্নীতি, দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি। তবে আমরা মামলা, হামলার কাছে নত শিকার করিনি। আন্দোলনকে বেগমান করেছি। আন্দোলনকে বেগমান করতে গিয়ে বারবার গ্রেপ্তার, নির্যাতিত হয়েছি। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গিয়েছে।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা বিদেশে গিয়েছেন। সেই সুযোগে তারেক রহমানের সাথে একটা বৈঠক হয়েছে, এটাকে ভিন্নখাতে দেখার কোনো সুযোগ নেই। আমার বিশ্বাস দেশে নির্বাচন আবহ তৈরি হয়েছে। যে সুন্দর একটা বৈঠক হয়েছে তা আমাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। একটা উৎসবমুখর নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X