লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কারও ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয় : এ্যানি

লক্ষ্মীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কারও ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে যা হয়েছে তা আমরা ভুলে যাইনি। প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কর্মসূচি দেওয়ার সময়, কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে। সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন। লক্ষ্মীপুরে সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এ্যানি চৌধুরী আরও বলেন, সবার দায়িত্ব এ সরকারকে সহযোগিতা করা। এটি কোনো ব্যক্তি বা দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে মানুষের প্রত্যাশা-দাবিও বেশি থাকবে। তবে আইনশৃঙ্খলার যেন অবনতি না হয় খেয়াল রাখতে হবে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মণ্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, জুয়েলার্স অ্যাসোসিয়েশন ১৯৬৬ সালের ১৭ জুলাই যাত্রা করে, আজ ৬০ বছরে পদার্পণ করেছে। দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ীকে নিয়ে বাজুস এখন ঐক্যবদ্ধ রয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X