কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক। ছবি : কালবেলা
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে হজরত হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদ্রাসায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির নেতারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই জিহাদের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ইতোমধ্যে দেশব্যাপী সংগঠন গোছানোর কাজ ও প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে।

দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মুফতি আল আমিন, হাফেজ আবু তাহের ও মোহাম্মদ আতিকুল ইসলাম প্রমুখ।

বৈঠকে আগামী ২৩ জুন নরসিংদী এবং ৩০ জুন ভোলা জেলায় সাংগঠনিক সফর করবেন কেন্দ্রীয় নেতারা। সবশেষে মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X