কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘গত ১৭ বছর শিশুরা প্রকৃত শিক্ষা-সংস্কৃতি থেকে বঞ্চিত’

১৩তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি’ ২০২৫-এর চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠান। ছবি : কালবেলা
১৩তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি’ ২০২৫-এর চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, বিগত ১৭ বছর ধরে শিশুরা প্রকৃত শিক্ষা-সাংস্কৃতিক আলো থেকে বঞ্চিত হয়েছে। কুশিক্ষা ও বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের ফলে ফ্যাসিস্ট সরকার অটো পাস প্রথা চালু করেছিল। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুশিক্ষার আলোকে গড়ে তুলতে না পারি বিশ্বের বুকে মেধাশূন্য জাতি হিসেবে অন্ধকারে নিমজ্জিত হব।

মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীতে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনের সেমিনার হলে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ও উৎসাহদানে আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও ছবি আঁকায় ১৩তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি’ ২০২৫-এর চূড়ান্ত নির্বাচন গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়েছে। যা চলবে ২১ জুন পর্যন্ত। সারা দেশ থেকে প্রাথমিক নির্বাচনে বিজয়ী ক্ষুদে নৃত্যশিল্পীদের নানা সাজে পরিপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাডেমির পৃষ্ঠপোষক গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান শিশুদের মাঝেই দেখেছিলেন- আজ এবং আগামীর বাংলাদেশ। সে লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন শিশু একাডেমি এবং শিশু পার্ক। চালু করেন টেলিভিশনে নতুনকুঁড়ি প্রতিযোগিতা, সেই বন্ধ হওয়া নতুনকুঁড়ির ধারাবাহিকতা রক্ষার্থে তারেক রহমান ১৯৯৯ সালে ‘শাপলাকুঁড়ি’ প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির কার্যক্রম শুরু করেন। এই ‘শাপলাকুঁড়ি’র ক্ষুদে শিল্পীরাই দেশ-বিদেশে তুলে ধরছে বাংলাদেশি কৃষ্টি-সাংস্কৃতিক ঐতিহ্য। দেশ এবং জাতিকে মনে রাখতে শিশুদের মাঝেই খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা।

বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী, ‘শাপলাকুঁড়ি’ থেকে উঠে আসা উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবন্য ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনিসুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক সামিনা আখতার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X