বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে : ইশরাক

নগর ভবনে চলমান আন্দোলনে অংশ নেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা
নগর ভবনে চলমান আন্দোলনে অংশ নেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা

সরকার বিভিন্ন উপায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সেবায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, আমরা নগরবাসীর সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, অথচ সরকার থেকেই সেই সেবায় বিঘ্ন ঘটানো হচ্ছে। বুধবার (১৮ জুন) নগর ভবনে কর্মচারী ও ‘আমরা ঢাকাবাসী’র চলমান আন্দোলনে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

ইশরাক বলেন, আমাদের আন্দোলন চলমান থাকা অবস্থাতেও আমরা জরুরি সেবাগুলো চালু রেখেছি কিন্তু সরকার থেকে—বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাজ করতে নিষেধ করেছেন বলে শুনতে পেরেছি।

তিনি আরও বলেন, জানতে পেরেছি, স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন তারা জন্ম নিবন্ধন বা নাগরিক সনদে স্বাক্ষর না করেন। একটা ন্যক্কারজনক কাজ করতে চাচ্ছে। তারা চাচ্ছে সেবায় বিঘ্ন ঘটিয়ে আমাদের ওপর দায় চাপানোর।

ইশরাক বলেন, আসিফ মাহমুদ বলেছেন, আমি নাকি আইন লঙ্ঘন করেছি এবং ফৌজদারি অপরাধ করেছি। আমি তাকে বলতে চাই আমি যদি অপরাধই করে থাকি তাহলে আপনারা সরকারে থেকেও কেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না?

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। যত ধরনের নির্যাতন আছে আমরা সহ্য করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি।

তিনি আরও বলেন, অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলতে চায়, সেই কথা বলাও আমাদের জন্য অবমাননাকর। আজকে যা কিছু হচ্ছে সকল কিছুর জন্যই এই বর্তমান সরকারকে দায়ী থাকতে হবে। সরকার এসকল লোকজন দিয়ে কথা বলাচ্ছে এবং আমাদেরকে হেয় প্রতিপন্ন ও খাটো করার চেষ্টা করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X