কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বৃক্ষরোপণ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রাঙ্গণে নিম গাছ রোপণ করেছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা।

শুক্রবার (২০ জুন) বিকেলে এসব চারা রোপণ করা হয়। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

৪৪ টি নিম গাছ রোপণ শেষে ডা. আউয়াল বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের জনক, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম। তার উপহার দেওয়া নিম গাছ যেমন সৌদি আরবে আরাফাতের ময়দানে শীতল সুবাতাস বইয়ে দিয়েছে ১৯৭৭ সাল থেকে; ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যাত্রায় বাকশাল থেকে সকল দলের মিলনমেলায় পরিণত করেছেন জিয়াউর রহমান।

তিনি বলেন, ১৯৮১ সালের ২রা জুন জিয়াউর রহমানের জানাজায় প্রায় ২০ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত বিশ্বের কোনো রাষ্ট্রনায়কের প্রয়ানে এত মানুষের শ্রদ্ধা জানানোর ঘটনা বিরল। এমন জীবন জিয়াউর রহমান করেছিলেন গঠন; মরণে হেসেছেন তিনি কেঁদেছে ভুবন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্মতা জানাতে আসা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমান একজন কিংবদন্তি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতারা যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইন্সটিটিউটের প্লাস্টিক সার্জন ডা. মো. শরীফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মামুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. তারেক সালাম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. মমি আনসারি, ডা. সাব্বির, ডা. মুশফিক, ইলিয়াস কাঞ্চন, প্রলয়, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, মহিউদ্দিন মাহি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রুবেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা শিহাব, সিফাত, ইফাত, মহসিনসহ নেতারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X