কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী দুঃশাসনে নেতাকর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা: ডা. রফিক

সভায় বক্তব্যকালে ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
সভায় বক্তব্যকালে ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনে আন্দোলন-সংগ্রামে বিএনপির প্রতিটি গণসংযোগ ও কর্মসূচিতে চিকিৎসকদের সক্রিয় উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা। তিনি বলেন, ২০০৯ সালের পর থেকে বিএনপির প্রত্যেক নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এক অসম যুদ্ধে নেমেছে। তারা রাষ্ট্রীয় বাহিনীর হাতে বর্বর নির্যাতনের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) কুমিল্লার টাউন হল মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা শাখার আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

এ সময় ডা. রফিকুল ইসলাম বিগত ১৬ বছরে বিএনপির নেতৃত্বে চলা আন্দোলন ও সংগ্রামের চিত্র তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, এই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে তারেক রহমানের নেতৃত্বে একটি সুসংগঠিত প্রতিরোধ গড়ে ওঠে।

তিনি বলেন, অধিকারের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ২ হাজার ৬৯৯ জন, গুম হয়েছেন ৬৭৭ জন এবং কারাগারে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪৮ জন। যাদের উল্লেখযোগ্য অংশই বিএনপির নেতাকর্মী।

ডা. রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক নেতৃত্বে স্বৈরাচার পতনের পর হয়ে উঠেছেন এক অবিসংবাদিত নেতা। জুলাই আন্দোলনকে চিরস্মরণীয় করে রাখার বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতেও এমন কর্মসূচি জুলাই স্মরণে নিয়মিত আয়োজন করা হবে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে জুলাই শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নামকরণ করা হবে। যেন জাতি এই অকুতোভয় যোদ্ধাদের চিরকাল স্মরণ রাখে। যুগে যুগে মানুষ তাদের আত্মত্যাগ মনে রেখে ভয়ংকর ফ্যাসিস্ট শাসনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, ড্যাব নেতা ডা. মো শরীফুল আলম ,কুমিল্লা ড্যাবের তিন শাখার সভাপতি-সাধারণ সম্পাদক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জাতীয়তাবাদী চিকিৎসক নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১০

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১১

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১২

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১৩

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৫

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৭

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৮

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৯

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
X