কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১২:৩২ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

অনুষ্ঠানে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
অনুষ্ঠানে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পবিত্র আশুরার গুরুত্ব তুলে ধরে বলেছেন, কারবালার এই শোকাবহ দিন মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ন্যায়ের পথে অবিচল থাকার অমর শিক্ষা বহন করে। বর্তমান সময়ে হজরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

পবিত্র আশুরা উপলক্ষে রোববার (৬ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীনগর উপজেলার দামলা গ্রামে শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন দামলা জামে মসজিদের ইমমা মাওলানা আশ্রাফ হোসেন। বক্তব্য দেন মোস্তফাগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ আব্দুল গাফফার, আলকোরানি জামে মশজিদে ইমাম মুফতি নাছির উদ্দীন, পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসার মুহতামিম মুফতি খান জাহান হাওলাদারসহ উলামায়ে-মাশায়েখগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ এবং কারবালার শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া উপস্থিত উলামা-মাশায়েখদের উপহারসামগ্রী প্রদান করা হয়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X