কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির কার্যালয়ে সামনে ফের ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো ঘটল এ ঘটনা।

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে বাংলামটর মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্রপ্রদর্শনী চলছিল।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন সাংবাদিকদের বলেন, এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা ঘটিয়েছে তা আমরা জানি না। রমনা থানায় ঘটনাটি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা।

এর আগে, গত ৩ জুলাই এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েক দিন আগেও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X