মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জাপা-এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী

বিএনপি নেতার হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগ দেন। ছবি : কালবেলা
বিএনপি নেতার হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগ দেন। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও এনসিপি নেতা লিটন বিশ্বাসের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মমাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলটিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, যোগদানকারী মাটিরাঙ্গা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম রানা ও মো. হাসানুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বিএনপিতে যোগদানকারী নেতৃবৃন্দদের স্বাগত জানিয়ে দলটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই যোগদানের মাধ্যমে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

যোগদানের বিষয়ে মাটিরাঙ্গা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন বলেন, বিএনপি এদেশের গণমানুষের দল। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করেছে। তাই ওয়াদুদ ভুইয়ার হাতকে শক্তিশালী করতে জাপা-এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

যোগদানকারী মো. সাইফুল ইসলাম রানা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান সোহাগ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X