কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগের ১৯টি আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের

সিলেট নগরের হোটেল গোল্ডেন সিটিতে ১৯টি সংসদীয় আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। ছবি : কালবেলা
সিলেট নগরের হোটেল গোল্ডেন সিটিতে ১৯টি সংসদীয় আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। ছবি : কালবেলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে সিলেট নগরের হোটেল গোল্ডেন সিটিতে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের এক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রতিষ্ঠাকালীন মহাসচিব, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

উপস্থিত ছিলেন- আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এএ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।

খেলাফত মজলিস মনোনীত প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে অধ্যাপক ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ মাওলানা আবদুল কাদির, সিলেট-১ আসনে মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে মাওলানা দিলওয়ার হোসেন, সিলেট-৪ আসনে আলী হাসান ওসামা, সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে মাওলানা সাদিকুর রহমান, মৌলভীবাজার-১ আসনে মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনেদ, হবিগঞ্জ-১ আসনে মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে দলের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট সরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X