কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল’

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা ভিডিও সামনে না আসা পর্যন্ত সরকার কী করল, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে, আমি যদি প্রশ্ন করি ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প তারা কী করল? আমি যদি প্রশ্ন করি, পুলিশ কী করল? আমি যদি প্রশ্ন করি, ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল? দে হ্যাভ টু আনসার ইট।’

শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

দায়িত্ব নিতে হবে জানিয়ে এই বিএনপি নেত্রী বলেন, ‘চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি। চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে।’

রুমিন ফারহানা বলেন, ‘এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়। খুব বেশি কিছু চায় না। গত ৯ মাসে আমরা কী দেখলাম? বাংলাদেশে একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে। মবোক্রেসি।’

তিনি বলেন, ‘হুড়মুড় করে ২০ থেকে ৩০ জন মানুষ আরেকটা মানুষের ওপর হামলে পড়ে। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতের অমিল আছে। রিপোর্ট বলছে, এর সঙ্গে অর্থনীতি জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে ১০ থেকে ২০ জন ভাড়া করে এভাবে মব তৈরি করা হয়।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘যেটুক ঐকমত্য হয়েছে, সেটুকুই যথেষ্টের বেশি। বাকি ব্যাপার ১৮ কোটি মানুষ, যারা এই দেশে জন্মেছে, এই দেশেই থাকবে, এই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে দেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X