কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঐকমত্য কমিশনে একটা ঐকমত্য পার্টি তৈরি হয়েছে : এনডিএম মহাসচিব

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনডিএম মহাসচিব। ছবি : কালবেলা
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনডিএম মহাসচিব। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোহাম্মদ মোমিনুল আমিন অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশনে একটা ঐকমত্য পার্টি তৈরি হয়েছে। যারা ঐকমত্য কমিশনের সঙ্গে আগেই আলোচনা করেন পরে একটা প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে আবারও আলোচনা করা হয়।

রোববার (১৩ জুলাই) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে তিনি এ অভিযোগ করেন।

এনডিএমের মহাসচিব মোহাম্মদ মোমিনুল আমিন বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে একটা প্রচারণা আছে- তাদের একটা সরকারি দল আছে। তাদের পৃষ্ঠপোষকতায় একটা সরকারি দল তৈরি হয়েছে। ঠিক ঐকমত্য কমিশনেও একটা ঐকমত্য পার্টি তৈরি হয়েছে। তারা ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনার আগেই একটা প্রস্তাব নিয়ে আলোচনা করে পরবর্তীতে তা নিয়ে আলোচনা হয়। আমি কারও নাম বলব না।

তিনি বলেন, সান্ধ্য আইন প্রভিশন নিয়ে প্রধান বিচারপ্রতি নিয়োগের বিষয়ে একটি আলোচনা হয়েছে আমরা তা বিরোধিতা করেছি। কারণ ১৯৭০ সালে আমেরিকাতে হয়েছে যা নিয়ে কোনো কিছু হয়নি। আমরা বলেছি আপিল বিভাগের সিনিয়র দুইজন বিচারক থেকে একজনকে প্রধান বিচারপতি করার কথা। এ ছাড়া জরুরি অবস্থার বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল ঐকমত্য হয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিকেলে আলোচনা হবে। আমরা বিশ্বাস সেখানে চমকপ্রদ প্রস্তাব আসবে সেটা নিয়ে আলোচনা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X