কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০১:৩৮ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

যারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারাই নির্বাচনবিরোধী : টুকু

বক্তব্য দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

দেশে যারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারাই নির্বাচনবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (২০ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপি আয়োজিত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সব শহীদের স্মরণে দাইন্যা স্কুল (চিলাবাড়ী হাটখোলা) মাঠে আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

টুকু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন- সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া।

তিনি বলেন, বিএনপি এ দেশের জনগণের দল। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের জন্য কাজ করে। বিএনপি কখনই স্বৈরাচারের মতো মানুষকে গুলি করে নাই। নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো ক্ষমতার লোভ করে না। এ জন্য ৩১ দফায় তারেক রহমান বলেছেন দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি যা বলে, তাই করে। বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। নারীরা যাতে পড়ালেখায় এগিয়ে যেতে পারে, এ জন্য তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন।

সুলতান সালাউদ্দিন আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে শহীদ জিয়াউর রহমানের খুনিদেরসহ সকল ফ্যাসিস্টের বিচার করা হবে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কটূক্তি করেছে, সেটির প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ার করছি, এমন কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না- যা বাংলাদেশের অস্থিরতাকে আরও বেশি উসকে দেয়।

এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি, জাসাস, যুবদল, ও ছাত্রদলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১০

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১১

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১২

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৩

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৪

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৫

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৬

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৭

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

২০
X