কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি যুবদলের

রক্ত সংগ্রহ কর্মসূচিকালে যুবদলের নেতাকর্মী। ছবি : সংগৃহীত
রক্ত সংগ্রহ কর্মসূচিকালে যুবদলের নেতাকর্মী। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জাতীয়বাদী যুবদল।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বুথে এ কার্যক্রম উদ্বোধন করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি সবসময় মানবিক দুর্যোগে পাশে থাকে। সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে উদ্ধার অভিযানে কাজ করেছি। একইসঙ্গে যুবলদের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করি। মেডিকেল টিমগুলোর পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তা হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, তার ধারাবাহিকতা আজকে আহত শিক্ষার্থীদের জন্য রক্ত সংগ্রহের কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে। তার মধ্য ১০ ব্যাগ নেগেটিভ রক্ত সংগ্রহ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X