কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি’

বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে এ কথা জানান।

তারেক রহমান বলেন, ‘বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখ চায়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে।’

সমাবেশে তরুণদের কাছে ধানের শীষের জন্য ভোট চান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের রায়ে দেশের ক্ষমতার দায়িত্ব পেলে বিএনপি শিক্ষা ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, ই-কমার্স নিয়ে কাজ করবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আইসিটি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেবে। খেলাধুলা ও আর্ট কালচারকে শিক্ষা কারিকুলামে নিয়ে আসবে।’

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে দেশের জনগণ তোমাদের সঙ্গে থাকবে।’

এর আগে রোববার বিকেল সোয়া ৩টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে ইতোমধ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করছে ছাত্রদল।

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ তৈরি করা হয়। শাহবাগ মোড় থেকে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন মোড় এবং সামনের দিকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসেছে এই সমাবেশে। সকাল থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলেছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। কারও হাতে জাতীয় পতাকা, আবার কারও হাতে দলীয় পতাকা রয়েছে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই ছাত্র সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশমঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক নেতারা।

কালবেলা/নূর/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১০

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১১

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১২

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৩

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৪

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৫

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৬

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৭

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৯

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০
X