কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃহযুদ্ধ হতে পারে’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে।’

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দেশে এখনো জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডও অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে, তাহলে আগামী ছয় মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।’

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাপার মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সে অনুযায়ী আমরা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘নির্বাচন কমিশন এখন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই।’

দলীয় বিরোধ নিয়ে শামীম হায়দার বলেন, ‘যেসব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কৃতই আছেন। তারা কাউন্সিল ডাকতে বা কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X