কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির বিজ্ঞপ্তি

জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকাস্থ ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রতিনিধিদল। বৈঠকে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, জুলাই পদযাত্রাসহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলাকে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার, আমাদের রাজনৈতিক ইশতেহার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপি এবং জামায়াতের সঙ্গে এরই মধ্যে তারা বৈঠক করেছেন। সব পক্ষ থেকেই বিষয়গুলো তারা শুনছেন। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধিরা। এ সাক্ষাতের বিষয়ে ঢাকার অস্ট্রেলিয়া হাইক‌মিশন সোমবার জানালেও খোঁজ নিয়ে জানা যায়, সাক্ষাৎটি কয়েকদিন আগে হয়েছে। সে আলোচনায়ও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন গুরুত্ব পায় বলে বৈঠক সূত্রে জানা যায়।

হাইক‌মিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে অস্ট্রেলিয়া হাইকমিশন এন‌সিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আমরা অস্ট্রেলিয়া-বাংলাদেশের সম্পর্ক শ‌ক্তিশালী করার পাশাপা‌শি এন‌সি‌পির নী‌তিগত অগ্রা‌ধিকার নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X