কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের আসন দিয়ে কেনা যাবে না : হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কখনো আসন ভাগাভাগি বা সমঝোতার রাজনীতিতে জড়াবে না। তিনি স্পষ্ট করে বলেন, আমরা বিক্রি হতে আসিনি, আমাদের আসন দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে একটি বিকল্প শক্তি হিসেবে থাকতে চাই। প্রশাসননির্ভর বা মধ্যরাতের নির্বাচন আর দেখতে চাই না। আসন ভাগাভাগির নির্বাচন মধ্যরাতের ভোটের চেয়েও ভয়াবহ হতে পারে।

নির্বাচনের নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রুলস অব গেমস চেঞ্জ না করে নির্বাচন হবে না। আমরা দেখছি প্রশাসন আম্পায়ারের ভূমিকায় না থেকে খেলোয়াড় হয়ে উঠতে চাইছে। এবার সেই নিয়ম বদলাতে হবে। রেফারি রেফারির জায়গায় থাকবে, খেলোয়াড় খেলোয়াড়ের। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।

নির্বাচনের সময়কাল নিয়ে প্রশ্ন না থাকলেও তিনি স্পষ্ট করে বলেন, নভেম্বর বা ডিসেম্বর—যে সময়ই হোক, নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।

মিডিয়ার ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, মিডিয়া এখন এক দলের কাছে বিক্রি হয়ে গেছে। এমনকি সচিবালয়ের অনেক কর্মকর্তাও এখন অফিস শেষে গুলশান বা পল্টনে গিয়ে লাইন ধরেন। এটা জাতীয়তাবাদী রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্যসচিব জহুরুল ইসলাম, আরিফ সোহেল ও ফরিদুল হক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X