শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. জাহিদুল বারী। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. জাহিদুল বারী। ছবি : সংগৃহীত

সম্প্রতি বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. কামরুল ইসলামকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, তিনি দেশে ভালো ডাক্তার পাচ্ছেন না। ডাক্তাররা নাকি হার্ট সঠিকভাবে শনাক্ত করতে পারছেন না। তাই তিনি অধ্যাপক কামরুল ইসলাকে বলেছেন, ‘তুমি আমাকে ভালো ডাক্তার তৈরি করে দাও।’

তবে স্বাস্থ্য উপদেষ্টার এ রকম বক্তব্যে দেশের চিকিৎসকদের অপমান করা হয়েছে বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্যতম চিকিৎসক নেতা জুলাই বিপ্লবের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. জাহিদুল বারী।

বিবৃতিতে ডা. জাহিদুল বারী বলেন, স্বাস্থ্য উপদেষ্টা যে এ দেশের চিকিৎসাব্যবস্থা সম্পর্কে একেবারেই অজ্ঞ, সেটা তার এই বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। বাংলাদেশের চিকিৎসকরা যতটা সমস্যাগ্রস্ত ব্যবস্থাপনার মধ্যে দিন রাত এক করে রোগীদের চিকিৎসা দেন সেটা পৃথিবীর অন্য কোন দেশের ডাক্তাররা করে না।

ডা. জাহিদুল বারী বলেন, ‘আমাকে ভালো ডাক্তার তৈরি করে দাও’ বলে স্বাস্থ্য উপদেষ্টা তার স্বপদে থাকার বৈধতা হারিয়েছেন। কেননা, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং উন্নত মানের চিকিৎসক তৈরির দায়িত্বে তো তিনিই রয়েছেন। এ দায়িত্ব অধ্যাপক কামরুল ইসলামের নয়। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না এবং সেই দায় তিনি এদেশের চিকিৎসকদের উপর চাপিয়ে দিচ্ছেন।

আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে লড়াই করে আসা সাবেক জাতীয় ছাত্রনেতা ডা. জাহিদুল বারী স্বাস্থ্য উপদেষ্টাকে অনতিবিলম্বে তার দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করে চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X