কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধিদল

ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যান সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যান সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তবে এরই মধ্যে মির্জা ফখরুল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে গেছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবকে দেখতে যান সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

পরে তাহের সাংবাদিকদের বলেন, উনি (মির্জা ফখরুল) রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন। ডাক্তাররা জানিয়েছেন তিনি ভালো আছেন। তার সুস্থ থাকা জাতির জন্য অত্যন্ত জরুরি। আমরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি। ইনশাআল্লাহ আমরা তাকে বাসায় গিয়ে দেখে আসব।

বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমরা বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখনো বজায় আছে। কেউ বিচ্ছিন্নভাবে কিছু বললে সেটা ঠিক নয়। সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনায় বসা যেতে পারে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে নির্বাচন যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

জুলাই সনদ প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, গতকাল আমাদের নির্বাহী বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের কিছু বিষয়ে আমাদের পর্যবেক্ষণ রয়েছে। সেগুলো নিয়ে আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে বসব। এরপর মতামত জানাব। কমিশনের সঙ্গে মতবিনিময়ের পর আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করব। বাংলাদেশের ভবিষ্যৎ ও নির্বাচন ব্যবস্থার জন্য জুলাই চার্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অসুস্থ বোধ করলে মঙ্গলবার রাতে মির্জা ফখরুলকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এনএএম মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে তিনি বুধবার দুপুরের দিকে হাসপাতাল ছাড়েন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X