রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৪:২৭ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন, নেতাকর্মীদের মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। এখনো আপনারা ক্ষমতার কাছেও আসেননি।

তিনি বলেন, অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ একটা পরিবর্তন মানুষ চায়, পরিবর্তনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেভাবে তাদের নেতাকর্মীদের জনগণের সামনে নিয়ে আসতে হবে।

দেশে উদারপন্থার রাজনীতি সরিয়ে ‘উগ্রবাদ’ নিয়ে আসার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষায় আছি। রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি হতাশার কথা বলেছিলাম, কিন্তু কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আমরা জানি রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, সেই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আপনারা লক্ষ করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো? এই যে এক ধরনের শঙ্কা-আশঙ্কা এবং এক ধরনের হতাশা এসে যায়।

বিএনপি মহাসচিব আরও জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলেছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চায়। বিএনপিকে কেউ খারাপ বলতে পারে, এমন কাজ করে, এটি বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে রয়েছে। বিএনপিকে মানুষের জন্য পরিবর্তন এনে দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X