কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা-মোদি বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি

ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিস্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে ভারতের সাহায্য চেয়েছেন। তবে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বৈঠকের পর রাতে নয়াদিল্লির একটি হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।

মোমেন জানিয়েছেন, তাদের সামনে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। তবে তিনি এটাও জানিয়েছেন, কিছুক্ষণ প্রধানমন্ত্রী মোদি ও শেখ হাসিনা একান্তে আলোচনাও করেছেন। এই একান্ত বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, এই বিষয়ে কিছু জানা যায়নি।

বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় টুইট করে বলেন, ‘আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত নয় বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X