কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জাপান যাচ্ছেন এনসিপির ৩ নেতা

জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের প্রতিনিধিদল জাপান সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

প্রতিনিধি দলে রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।

দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম জানান, এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স এবং জাপানের প্রবাসীদের আমন্ত্রণে তাদের এই সফর। টোকিও এবং ওসাকা শহরে আয়োজিত কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন।

এক মাসের মধ্যে এটি এনসিপির প্রতিনিধিদলের তৃতীয় বিদেশ সফর।

এর আগে গত ২২ আগস্ট তিন দিনের সফরে মালয়েশিয়া যায় এনসিপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল। সেখান থেকে ফিরে ২৬ আগস্ট চার দিনের জন্য চীন সফরে যান তারা। এই দুই সফরেই নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এবার জাপান সফরে তিনি থাকছেন না।

এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স জানিয়েছে, আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে টোকিওতে এবং পরদিন বিকেল সাড়ে ৫টায় ওসাকায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির নেতারা। জুলাই যোদ্ধাদের স্মরণে ‘রিমেম্বার দ্য হিরোজ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে বৈঠক করেন এনসিপির একটি প্রতিনিধি দল।

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বিনিয়োগের পরিবেশসহ পারস্পরিক সহযোগিতা নিয়ে বৈঠকে মতবিনিময় হয় বলে জানান এনসিপি নেতারা।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X