রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রের উন্নয়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : শিমুল বিশ্বাস 

কর্মিসভা। ছবি : কালবেলা
কর্মিসভা। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘দেশের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এজন্য দেশের শ্রমিক সমাজের সহযোগিতা কামনা করছি।’

রোববার (৫ অক্টোবর) পাবনা ট্রাক ও বাস টার্মিনাল মাঠে জেলা শ্রমিক দলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে তখন শ্রমিকদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে হয় না। কারণ, বিএনপি শ্রমিকবান্ধব একটি রাজনৈতিক দল। রাষ্ট্রে শ্রমিকের অবদান অনস্বীকার্য। বিএনপি সব সময়ই শ্রমিকদের মূল্যায়ন করে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য একটি চ্যালেঞ্জ। বিগত আওয়ামী লীগ সরকার সারা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেড় দশক জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল। আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের প্রথম কাজ হবে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা। আর মেধাবীরা যে দলেরই হোক তাদের স্ব স্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যাব ইনশাআল্লাহ।’

জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় বিশাল এ কর্মী জমায়েতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেল শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিবসহ উপজেলা ও পৌর কমিটির বিএনপি নেতা নজরুল ইসলাম, ভাষা প্রামাণিক, ছবি মন্ডল, আব্দুল মান্নান, টিটু, মাসুদ, সেলিম, মুন্তাজ আলী, আল আমিন, কামরুল হাসান, আনিসুর রহমান, সুলতান হোসেন, শাহিনা আক্তার, শামিমা সাথী প্রমুখ।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, নূর মোহাম্মদ মাসুম বগা, ট্রাক ট্যাংকলডি শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি শহিদুল্লাহ শেখ।

এসময় শ্রমিক নেতারা অঙ্গীকার করে বলেন, ‘বাংলাদেশকে প্রগতি ও গণতান্ত্রিক ধারায় পরিচালনার জন্য শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। শ্রমিক দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভাগ্যহত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের ভাগ্য বদলের জন্য লড়াই সংগ্রামের অঙ্গীকার করেন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত দলীয় সকল প্রার্থীদের বিজয়ী করার জন্য শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মী মাঠে ময়দানে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X