কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভবিষ্যতে ‘খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর এ বক্তব্যকে ‘সম্পূর্ণ ব্যক্তিগত’ বলে জানিয়েছে দলটি।

বুধবার (৮ অক্টোবর) বিকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি বলছে, তার এ মন্তব্য (হেলালুজ্জামান তালুকদার লালুর) একান্তই ব্যক্তিগত, দলের সিদ্ধান্ত বা নীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করে নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন। দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

দলটি আরও জানায়, এ ধরনের মন্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি স্পষ্ট করতে গণমাধ্যমের মাধ্যমে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

এর আগে এদিন দুপুরে লালু একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে বলেন, ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X