কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

৩১ দফার লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
৩১ দফার লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির উদ্যোগে মনিপুরীপাড়া এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

সাইফুল আলম নীরব বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, ইনশাআল্লাহ। এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারির নির্বাচন ঠিকমতো করাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার।

তিনি বলেন, বাংলাদেশকে প্রগতি ও গণতান্ত্রিক ধারায় পরিচালনার জন্য শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এর জন্য সবার সহযোগিতা কামনা করেন এই বিএনপি নেতা।

শেরেবাংলা নগর থানা বিএনপির নেতা মো. সালামত খান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের ১নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, বিএনপি নেতা আইনুল ইসলাম চঞ্চল, মোহাম্মদ আলী, হুমায়ূন কবির আহমেদ, মুজাহিদুল ইসলাম, ওমর ফারুক রাশেদ, আতিকুর রহমান অপু, ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১০

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১১

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১২

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৩

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

১৬

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১৮

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১৯

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

২০
X