সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:০৫ এএম
অনলাইন সংস্করণ

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

সাভারে গরীবদের শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি : কালবেলা
সাভারে গরীবদের শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি : কালবেলা

শীতের তীব্রতা উপেক্ষা করে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে সাভারে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন স্কুল মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ কর্মসূচিটির আয়োজন করেন সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মোশারফ হোসেন মোল্লা। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও নাগরিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা আজও পুরোপুরি নিশ্চিত হয়নি। দীর্ঘদিন ধরে পৌরবাসী ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে।

তিনি বলেন, সাভার পৌরসভার নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে পৌর এলাকার প্রতিটি রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের ভবিষ্যৎ রক্ষার প্রতীক। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায্য ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X