কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই : ব্যারিস্টার অসীম

ডিএসসিসিতে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা
ডিএসসিসিতে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই। এ জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা-১০ আসনের সমস্যা নিয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠন এবং ঢাকা-১০ আসনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, যারা দল নিরপেক্ষ, যারা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা যেন বজায় রাখতে পারেন; ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে; সে জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন।

এর আগে ঢাকা-১০ সংসদীয় আসনের জনগুরুত্বপূর্ণ সাত সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএসসিসি স্মারকলিপি দিয়েছেন বিএনপির এই নেতা। ডিএসসিসির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।

স্মারকলিপিতে জানানো সাতটি বিষয়ের মধ্যে রয়েছে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া; ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এডিস মশা নিধন ও লার্ভা ধংসের উদ্যোগ গ্রহণ; যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ ও পরিবেশ দূষণ রোধে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন; ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপন বন্ধ করা; পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ; সড়কগুলোতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ধানমন্ডি লেকের পানি দূষণ রোধ ও লেকের সৌন্দর্য বর্ধনে ভূমিকা পালন করা।

স্মারকলিপি প্রদান শেষে এই দাবির আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার অসীম। এ সময় দলীয় নেতাকর্মীদের আগামীতেও জনগণের সঙ্গে থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X