কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের বিএনপির মতোই এখন জনপ্রিয় জামায়াত : তাহের

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পুরোনো ছবি
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পুরোনো ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের বিএনপির মতোই জনপ্রিয় দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, শেখ মুজিবুর রহমান ভাষণে দক্ষ হলেও শাসনে সফল ছিলেন না। তার সময়ে লুটপাটই ছিল প্রধান চিত্র।

দেশের দীর্ঘ ৫৪ বছরের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ এই সময়ে অনেক সরকার ও নেতাকে দেখেছে, কিন্তু দুর্নীতির শৃঙ্খল থেকে মুক্তি পায়নি।

বর্তমান বিএনপি নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, আজকের বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি নেই। সেখানে এখন অনেক সন্দেহের জায়গা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, কিন্তু আজ তার অনুসারীরাই সেই পথ থেকে সরে গেছেন। তারা বুঝতে চান না— দেশের মানুষ পরিবর্তন চায়।

দৃঢ় কণ্ঠে তিনি দাবি করেন, জিয়াউর রহমানের আমলের মতোই বর্তমানে জামায়াতে ইসলামী জনগণের ভালোবাসা অর্জন করেছে। জনগণ এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দিতে চায় না।

আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জুলাই অভ্যুত্থান ও সাংবিধানিক সংস্কার নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল সাধারণ মানুষের উদ্যোগ, কোনো রাজনৈতিক দলের নয়।

তিনি স্পষ্টভাবে দাবি করেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে এবং এরপরই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

ডা. তাহের গণভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, গণভোট হলে ৮০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দেবে। তিনি সতর্ক করে বলেন, জনগণের ইচ্ছার বাইরে কিছু চাপিয়ে দিলে হতাশা বাড়বে। তাই আমরা চাই, ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীরা মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১০

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১১

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১২

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৩

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৪

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৫

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৭

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৮

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৯

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

২০
X