কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের গণমিছিল

গণমিছিলে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন বয়সী সাধারণ মানুষ অংশ নেন। ছবি : কালবেলা
গণমিছিলে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন বয়সী সাধারণ মানুষ অংশ নেন। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে গণমিছিল করেছেন ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এ গণমিছিলে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন বয়সী সাধারণ মানুষ অংশ নেন। গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রবিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা মাঠে আছি। ধানের শীষ জনগণের প্রতীক; এবারের নির্বাচনে এ প্রতীককে জয়ী করেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।

মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে প্রার্থী রবিনকে স্বাগত জানান।

স্থানীয় বিএনপির নেতারা বলেন, ঢাকা-৪ আসনে মানুষের জীবনের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ধানের শীষের প্রার্থী বাস্তবসম্মত পরিকল্পনা দিয়েছেন, যা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X