কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

ধানমন্ডিতে দোয়া মাহফিল। ছবি : কালবেলা
ধানমন্ডিতে দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বাদ আসর বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের ধানমন্ডিস্থ বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নান।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ব্যারিস্টার অসীম বলেন, তারেক রহমান স্বীয় যোগ্যতা, বিচক্ষণতা, দূরদর্শিতার মাধ্যমে সমসাময়িক রাজনীতিতে স্বাতন্ত্র্য একটি অবস্থান তৈরিতে সক্ষম হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে তার অসাধারণ নেতৃত্ব আর দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে মেধাবী নেতৃত্ব দুই ক্ষেত্রেই তার ভূমিকা দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। পুরো জাতির কাছে তারেক রহমান আজ আশাজাগানিয়া একজন মানুষ।

তিনি আরও বলেন, শুধু বিএনপি নয় গোটা দেশবাসী আজ তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা প্রত্যাশা করি, দেশ ও জাতির কল্যাণে তারেক রহমান আগামীদিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X