কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নবীন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং যুবসমাজকে মাঠমুখী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি জানান, ধর্মীয় উপাসনালয়ের ইমাম-মুয়াজ্জিনসহ প্রধানদের জন্য মাসিক ভাতা এবং শিক্ষিত ইমামদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা ও নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, নির্বাচিত পরিবারকে মাসিক আর্থিক সহায়তা বা মৌলিক পণ্য সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিলটন, ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X