কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভায় বক্তব্য রাখছেন আলী আহসান জুনায়েদ। ছবি : কালবেলা
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভায় বক্তব্য রাখছেন আলী আহসান জুনায়েদ। ছবি : কালবেলা

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রথম জাতীয় সমন্বয় সভা ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা, থানা, মহানগর, ক্যাম্পাস চ্যাপ্টার, নারী উইংসহ বিভিন্ন শাখা ও বিভাগের আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজিত এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে।

শুক্রবার (২৮ নভেম্বর) সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি ৭০টির বেশি জেলা, উপজেলা, থানা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও যুব উইং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক বিস্তার, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং ভবিষ্যৎ করণীয়— এসব বিষয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় হয়।

সভাপতির বক্তব্যে আলী আহসান জুনায়েদ বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবে আপনারা যেভাবে জীবনবাজি রেখে রাজপথে ছিলেন, তেমনি নতুন বাংলাদেশ নির্মাণেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। আপ বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, গুণগত পরিবর্তন, কার্যকর সংস্কার ও জনগণের ক্ষমতায়নের রাজনীতি করতে চায়। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের এগোতে হবে।

সভায় সদস্য সচিব আরেফিন মো. হিজবুল্লাহ আট মাসের সাংগঠনিক বিস্তার, কার্যক্রম ও সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেন। প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত নির্বাচনকেন্দ্রিক আপ বাংলাদেশের অবস্থান ও দিক নির্দেশনা জানান। প্রধান সংগঠক নাঈম আহমাদ সাংগঠনিক শৃঙ্খলা, সদস্য বৃদ্ধি ও সংহতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া উপস্থিত বিভিন্ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা তাদের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ এবং প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় এগিয়ে আসে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা।

সমন্বয় সভার শেষে জানানো হয়— নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আপ বাংলাদেশ অঙ্গীকারবদ্ধভাবেই কাজ করে যাবে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X