কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

বক্তব্য রাখছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জেটেবের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থা অতীতে যেসব শক্তি ক্ষতিগ্রস্ত করেছিল, একই শক্তি আজও বিভিন্ন উপায়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তার দাবি, জাতীয়তাবাদী শক্তি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিবারই এসব ষড়যন্ত্র মোকাবিলার চেষ্টা করছে, আর সে কারণেই বিভিন্ন মহল নতুন নতুন পরিকল্পনা নিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পদক্ষেপ নিচ্ছে।

সমাবেশে টেক্সটাইল সেক্টরে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, আন্দোলনের অজুহাতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী মহল এই সেক্টরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তার দাবি, হাসিনা সরকারের বিদায়ের পরও কিছু সংখ্যক অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রেতাত্মারা’ দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এবং টেক্সটাইল শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালাচ্ছে।

সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে এসব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে, ইনশাল্লাহ, দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে।

সমাবেশে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X