কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিকে ছেড়ে দেওয়া যেসব আসনে জামায়াতের প্রার্থীরা সরেননি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১০-দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৩০টি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হলেও এর মধ্যে অন্তত ২টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। আসন দুটি হলো নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। নির্ধারিত সময়ের মধ্যে এসব আসনে জামায়াতের প্রার্থীরা সরে না দাঁড়ানোয় বিষয়টি নিয়ে জোটের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। এনসিপি জানিয়েছে, এ নিয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।

নরসিংদী-২ আসনটি ১০ দলীয় ঐক্য এনসিপিকে ছেড়ে দিলেও জামায়াতের প্রার্থী আমজাদ হোসাইন শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেননি। অভিযোগ রয়েছে, মনোনয়ন প্রত্যাহারের দিনে তিনি দলীয় কর্মী-সমর্থকদের দ্বারা নিজ বাসায় আটকে পড়েন। ফলে এনসিপির প্রার্থী মো. গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) একক প্রার্থী হিসেবে মাঠে নামার সুযোগ পাননি।

অন্যদিকে বোয়ালখালী উপজেলা ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনেও একই পরিস্থিতি তৈরি হয়। এই আসনে এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ। ঐক্যভুক্ত অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলেও জামায়াতের প্রার্থী মো. আবু নাছের শেষ পর্যন্ত সরে দাঁড়াননি। এ ঘটনাকে এনসিপির প্রার্থী ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন।

এ ছাড়া এনসিপিকে ছেড়ে দেওয়া আরও ২টি আসন সিরাজগঞ্জ-৬ ও নারায়ণগঞ্জ-৪ -এ জামায়াত নয়, বরং জোটভুক্ত অন্যান্য দুই শরিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। সিরাজগঞ্জ-৬ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এবং নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাঠে রয়ে গেছেন।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, যেসব আসনে সমঝোতা থাকা সত্ত্বেও প্রার্থিতা প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো যাবে বলে আমরা আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X