কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলমান। এ অবস্থায় সেখানকার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করতে হাসপাতালে পৌঁছেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি এসেছে। তার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় ‘কায়মানো বাক্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে এবং তার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X