রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সিইসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের, ব্যাখ্যার দাবি

বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি
বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যে আমরা গভীরভাবে ক্ষুব্ধ। তিনি বলেন, সিইসিকে তার বক্তব্য ও অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একজন বিপ্লবী আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে—এমন সরকার আমরা চাই না। ৫৪ বছর ধরে জাতির ভাগ্য চোরাবালিতে আটকে ছিল। অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেটিকে ধরে রাখার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে।

জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে জাতিকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলা হবে। ফ্যাসিবাদের সঙ্গে অনেকেই আপস করেছে, কিন্তু জামায়াত কখনো আপস করেনি। ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ভালো না লাগলে পুরো মিডিয়া থেকে ব্ল্যাকআউট করতে পারেন, কিন্তু খণ্ডিত বক্তব্য প্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবেন না। ন্যায্য ও সত্য সমালোচনা আমরা মাথা পেতে নেব, কিন্তু জাতির ক্ষতি হয়—এমন সাংবাদিকতা করবেন না।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য এখনো বাস্তবায়িত হয়নি। যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, গত ৫৪ বছরেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। তিনি বলেন, শাসকদের কারণেই জাতি বারবার বিভক্ত হয়েছে এবং অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে ব্যর্থ হওয়াতেই হাদির ওপর হামলার মতো ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X